কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতা হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচী পালন করেছে বিভিন্ন সচেতন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শুক্রবার (২ জুলাই) বেলা ১১টার পর জাতীয় প্রেসক্লাব এলাকায় প্রতিবাদী মঞ্চের ব্যানারে শোক র্যালী করেন মানবাধিকারকর্মীরা।
এসময় বক্তারা বলেন, দেশের ইতিহাসে সম্প্রতি নিকৃষ্টতম অধ্যায় রচিত হয়েছে। নির্বিচারে মানুষ হত্যার ন্যায়বিচারের জন্যই সরকারকে পদত্যাগ করতে হবে বলে মনে করেন তারা।
এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদী সমাবেশ করে উদিচী শিল্পীগোষ্ঠি। গানে আর আবৃত্তিতে হত্যার বিচার দাবি করেন তারা। এসময় বক্তারা বলেন, সরকার রাজনৈতিক ভাবে পর্যুদস্ত হয়েছে। তারা ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে বলেও মন্তব্য করেন বক্তারা।


0 Comments